২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লে-অফে ফ্রান্স-পর্তুগাল লড়াই নয়

বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফে ফ্রান্স-পর্তুগাল লড়াইয়ের সম্ভাবনা রোমাঞ্চ জাগাচ্ছিল ফুটবলপ্রেমীদের মনে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও ফ্র্যাঙ্ক রিবেরির ফ্রান্সের দেখা হচ্ছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 10:12 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার ‍সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ড্র-এ ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইউক্রেনকে। আর পর্তুগাল খেলবে সুইডেনের বিপক্ষে।

অন্য দুই প্লে-অফে গ্রিস রোমানিয়ার এবং ক্রোয়েশিয়া আইসল্যান্ডের মুখোমুখি হবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ড্র-এ চার বাছাই দল ছিল পর্তুগাল (১৪), গ্রিস (১৫), ক্রোয়েশিয়া (১৮) ও ইউক্রেন (২০)।

আর অবাছাই ছিল ফ্রান্স (২১), সুইডেন (২৫), রোমানিয়া (২৯) ও আইসল্যান্ড (৪৬)।

দুই লেগের প্লে-অফের প্রথম ম্যাচ হবে ১৫ নভেম্বর। ১৯ নভেম্বর ফিরতি লেগ।