নতুন ঝামেলায় ম্যারাডোনা
আয়কর ফাঁকি দেয়ার কারণে বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। ইতালিতে তার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি হারাতে পারেন আর্জেন্টিনার সাবেক তারকা।
আয়কর না দেয়ায় ম্যারাডোনার সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালির আয়কর বিভাগ।
১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইতালির দল নাপোলির হয়ে খেলেছিলেন ম্যারাডোনা। সে সময়ে তার অসাধারণ নৈপুণ্যে দুবার ইতালিয়ান সেরি-আয় চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
কিন্তু ঐ ৭ বছরে আর্জেন্টাইন-কিংবদন্তির ফাঁকি দেয়া আয়কর এখন সুদে-আসলে তিন কোটি ৯০ লাখ ইউরোতে দাঁড়িয়েছে।
