২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুয়েরোর নৈপুণ্যে ম্যান সিটির জয়

স্যার্হিও আগুয়েরোর নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি সহজেই ৩-১ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে। তিন গোলের দু'টোই আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 01:11 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের ১৬ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন আগুয়েরো। ৫১ মিনিটে ডাভিদ সিলভার ফ্রি-কিক থেকে হেড করে ব্যবধান দ্বিগুণও করেন তিনি।

৫৮ মিনিটে পর্তুগিজ স্ট্রাইকার রিকার্দো ভাজ তের গোল সমতায় ফেরার স্বপ্ন দেখিয়েছিল ওয়েস্ট হ্যামকে।

কিন্তু ৮০ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সিলভার গোলে সেই স্বপ্ন ভেঙ্গে যায় স্বাগতিকদের।

ইপিএলে এই মৌসুমে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাটিতে জয় পেলো মানুয়েল পেল্লেগ্রিনির দল। এই জয়ে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এল ম্যান সিটি।

Image
হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো।

হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো।

Image
গোলের পর স্যার্হিও আগুয়েরোর উদযাপন।

গোলের পর স্যার্হিও আগুয়েরোর উদযাপন।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ আট দল:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোল পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

৮

৬

১

১

৯

১৯

চেলসি

৮

৫

২

১

৯

১৭

লিভারপুল

৮

৫

২

১

৬

১৭

ম্যানচেস্টার সিটি

৮

৫

১

২

১১

১৬

সাউথহ্যাম্পটন

৮

৪

৩

১

৫

১৫

এভারটন

৮

৪

৩

১

২

১৫

টটেনহ্যাম

৭

৪

১

২

১

১৩

ম্যানচেস্টার ইউনাইটেড

৮

৩

২

৩

১

১১