রিয়ালের স্বস্তির জয়
স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার সান্তিয়াগো বার্নাবেউতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া।
এই এক গোলের অগ্রগামিতা নিয়েই খেলা শেষ করতে যাচ্ছিল স্পেনের সফলতম ক্লাবটি।
শেষ মুহূর্তে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সফল পেনাল্টি দুই গোলের জয় এনে দেয় রিয়ালকে।
জয়ের পাশাপাশি রিয়ালের জন্য স্বস্তির খবর, প্রায় তিন সপ্তাহ পর গ্যারেথ বেলের ফেরা। ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ওয়েলসের এই ফুটবলার।
এই জয়ের ফলে নয় ম্যাচ থেকে ২২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দুই স্থানে থাকা বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছে রিয়াল মাদ্রিদ।
