আসছে নেইমার-পুতুল
নেইমার ভক্তদের জন্য সুখবর, বাজারে আসছে তাদের প্রিয় তারকার মতো পুতুল।
‘কসমোকিডস’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি করা নেইমার-পুতুলের উচ্চতা সাড়ে ১৬ ইঞ্চি। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি পরা পুতুলটির সঙ্গে দেয়া হবে বাড়তি এক সেট জার্সি এবং এক জোড়া বুট।
এমনকি বার্সেলোনা তারকার মতো পুতুলটির কানেও থাকবে হীরার দুল।
এটার দাম রাখা হয়েছে ৬০ ইউরো। অর্থাৎ ৬ হাজার টাকারও বেশি।
তবে এত দামী পুতুলের জন্যও নেইমার ভক্তদের মধ্যে হাহাকার পড়ে যেতে পারে। কারণ শুরুতে মাত্র ১২ হাজার পুতুল বাজারে ছাড়া হবে।
