২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয় বিশ্বকাপের পথে ঘানা

বিশাল নাটকীয় কিছু না ঘটলে ঘানার টানা তৃতীয় বারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে প্লে-অফের প্রথম লেগে তারা ঘরের মাঠে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে মিশরের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 07:00 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা ঘানার হয়ে দুই গোল করেন স্ট্রাইকার আসামোয়াহ জিয়ান। একটি করে গোল আরেক স্ট্রাইকার আব্দুল মাজিদ ওয়ারিস এবং দুই মিডফিল্ডার ক্রিস্টিয়ান আতসু ও পেনাল্টি থেকে এসি মিলানের সুলে মুন্তারির। অন্য গোলটি আত্মঘাতী।

পেনাল্টি থেকে মিশরের সান্ত্বনাসূচক গোলদাতা মোহামেদ আবুত্রিকা।

১৯৯০ সালের পর বিশ্বকাপে খেলার আশা পূরণ করতে ১৯ নভেম্বর কায়রোতে ফিরতি লেগে অসাধ্য সাধন করতে হবে মিশরকে।