ঢাকায় কুইন্স ব্যাটন রিলে
ঢাকায় পৌঁছেছে গ্লাসগো কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন রিলে।
সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে ব্যাটন নিয়ে আসা দলটি বহনকারী বিমান।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রিলে দলকে আমন্ত্রণ জানান।
ব্রিটেনের রানি এলিজাবেথের বার্তা নিয়ে আসা রিলে দলটি এই ব্যাটনটি তুলে দেন ম্যানচেস্টার কমনওয়েথ গেমসের সোনা জয়ী শুটার আসিফ হোসেন খানের হাতে। তার সঙ্গে ছিলেন আরও দুই শুটার আবদুল্লাহেল বাকী ও সাদিয়া সুলতানা।
পরে একটি র্যালির আয়োজন করা হয়। বিমানবন্দর থেকে শুরু হয়ে আফতাব নগরে শেষ হয় র্যালিটি।
সন্ধ্যায় সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, সাবেক অ্যাথলেট কামরুন নাহার হিরু ও আরচার ইমাদুল হক মিলন ব্যাটনটি একটি খোলা জিপে করে এবং মোটর শোভাযাত্রা সহ ব্রিটিশ হাইকমিশনে নিয়ে যান ।
বৃটিশ হাইকমিশনার কুইন্স ব্যাটনটি গ্রহন করেন। পরে কুইন্স ব্যাটনটি আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় রাখার জন্য। মঙ্গলবার ব্যাটন রিলে দলটির সাভার জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। এছাড়া জাতীয় সংসদ ভবনও পরিদর্শনের কথা রিলে দলটির।
বুধবার বেলা দু’টায় কুইন্স ব্যাটন রিলে দলটি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
লন্ডনের ব্যাকিংহ্যাম প্যালেস থেকে গত ৯ অক্টোবর কুইন্স ব্যাটন রিলের যাত্রা শুরু হয়। প্রথমে দলটি ভারতে আসে। দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে এসেছে ব্যাটনটি। কমওয়েলথভুক্ত প্রতিটি দেশেই পর্যায়ক্রমে যাবে ব্যাটনটি।
স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী বছরের ২৩ জুলাই থেকে ৩ অগাস্ট অনুষ্ঠিত হবে ২০তম কমওয়েলথ গেমস।
