২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার আশা জাগানো জয়

২০১৪ বিশ্বকাপ নিশ্চিত করতে আর একটি ড্র চাই নাইজেরিয়ার। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে দুই লেগ প্লে-অফের প্রথম ম্যাচে ইথিওপিয়ার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 01:18 AM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববারের অন্য ম্যাচে ক্যামেরুনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক তিউনিশিয়া।

আদ্দিস আবাবা স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে মিডফিল্ডার বেহাইলু আসেফার গোলে এগিয়ে যায় ইথিওপিয়া।

১০ মিনিট পর চারটি বিশ্বকাপ খেলা নাইজেরিয়াকে সমতায় ফেরান ইমানুয়েল এমেনিকে।

ইনজুরি সময়ে পেনাল্টি থেকে নাইজেরিয়ানদের জয়সূচক গোলদাতাও এই স্ট্রাইকার।