২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরের শুরুতে জাতীয় যুব হকি

আগামী ৫ নভেম্বর থেকে জাতীয় যুব হকি শুরু হতে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 09:01 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য দেশের সবগুলো জেলাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে ১২টি জেলা নাম এন্ট্রি করেছে। নাম এন্ট্রির শেষ তারিখ ২২ অক্টোবর। হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদেল খান বলেন, “গতবারের জাতীয় যুব হকিতে ২৪টি জেলা অংশ নিয়েছিল। আশা করি এবার আরো বেশি দল অংশ নেবে।” এবারের প্রতিযোগিতা হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও দিনাজপুর স্টেডিয়ামে।