২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক নম্বর’ নাদালের আরেকটি ব্যর্থতা

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করার পর টানা দ্বিতীয় টুর্নামেন্টে ব্যর্থ রাফায়েল নাদাল। গত সপ্তাহে চায়না ওপেনের ফাইনালে হেরে যাওয়া স্প্যানিশ তারকা শনিবার সাংহাই ওপেনের সেমিফাইনালেও পরাজিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 09:30 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

তবে নাদাল ব্যর্থ হলেও ফাইনালে উঠেছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।

ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর বিপক্ষে তেমন লড়াই করতে পারেননি নাদাল, হেরে গেছেন ৬-২, ৬-৪ গেমে। দেল পোত্রোর কাছে এটা নাদালের চতুর্থ হার। বাকি ৮টি লড়াইয়ে জিতেছেন রেকর্ড ৮টি ফ্রেঞ্চ ওপেনসহ ১৩টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল। অন্য সেমিফাইনালে জোকোভিচ ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন ফ্রান্সের জো-উইলফ্রিড সঙ্গাকে।