২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে তরুণ ফুটবলারদের ড্র

ইরাকের এরবিলে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 07:51 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

‘সি’ গ্রুপে তিন ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে ইরাকের কাছে ৬-০ গোলে হেরে গেলেও পরের ম্যাচে কুয়েতকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশের তরুণ ফুটবলাররা।

গ্রুপের শেষ ম্যাচে ইরাকের প্রতিপক্ষ কুয়েত। দুই ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করা ইরাকের চূড়ান্ত পর্বে উত্তরণ প্রায় নিশ্চিত। কুয়েতের পয়েন্ট ৩।

বাছাই পর্বের ৯টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা ৬টি রানার্স-আপ দল চূড়ান্ত পর্বে খেলবে।

আগামী বছরের ৫ থেকে ২২ অক্টোবর মায়ানমারে চূড়ান্ত পর্ব হবে।