২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ফর্মুলা ওয়ান ‘টেস্ট’ ড্রাইভারের করুণ মৃত্যু

ফর্মুলা ওয়ান রেসিংয়ের সাবেক ‘টেস্ট’ ড্রাইভার মারিয়া দি ভিয়োতা মারা গেছেন। স্পেনের সেভিজে শহরের এক হোটেলে তার মৃতদেহ পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2013, 08:14 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

মারিয়ার বাবা এমিলিও দি ভিয়োতা ফর্মুলা ওয়ানের সাবেক ড্রাইভার ছিলেন।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ৩৩ বছর বয়সী মারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

প্রতিভাবান হলেও এক মারাত্মক দুর্ঘটনায় ক্যারিয়ারের সমাপ্তি টানতে বাধ্য হন মারিয়া। গত বছরের জুলাইয়ে ঐ দুর্ঘটনায় ডান চোখের দৃষ্টিশক্তি হারান তিনি।

ঐ দুর্ঘটনার মাত্র কয়েক মাস আগে ফর্মুলা ওয়ানের অ্যাংলো-রাশিয়ান দলের ‘টেস্ট’ ড্রাইভার হিসেবে নিয়োগ পেয়েছিলেন মারিয়া।

ফর্মুলা ওয়ানে মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে টেস্ট ড্রাইভারের মাধ্যমে রেসের বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রত্যেক দল। সে সব তথ্যের ভিত্তিতেই প্রতিযোগিতামূলক লড়াইয়ের সময় দলের প্রধান চালককে তথ্য সরবরাহ করে থাকে তারা।

রেসিংকে বিদায় জানানোর পর স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন মারিয়া। আগামী সোমবার তার আত্মজীবনী প্রকাশ হওয়ার কথা।