২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআই গলফে জামাল চ্যাম্পিয়ন

বিটিআই আন্তর্জাতিক গলফের শিরোপা জিতেছেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 09:30 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে শিরোপা জয়ের পথে পারের চেয়ে ১২ শট কম খেলেন তিনি। পুরস্কার হিসেবে জামাল পেয়েছেন সাড়ে ৬ লাখ টাকা।

এই প্রতিযোগিতায় এটি তার দ্বিতীয় শিরোপা। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

ভারতের শামীম খান পারের চেয়ে ১১ শট কম খেলে রানার-আপ হয়েছেন।

পারের চেয়ে ৯ শট কম খেলে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সাইয়ুম এবং দুই ভারতীয় হারেন্দ্রর গুপ্তা ও রনজিৎ সিং।