২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় রাজীবের শুভসূচনা

ইন্দোনেশিয়ান ওপেন দাবা প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 09:29 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার জাকার্তায় রাজীব স্বাগতিকদের ফিদে মাস্টার মাহমুদ সাইরিফকে হারিয়েছেন।

৩০টি দেশের ১০৮ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪৮ জন গ্র্যান্ড মাস্টার এবং ২৪ জন আন্তর্জাতিক মাস্টার।

এক লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কারের এই প্রতিযোগিতায় শিরোপাজয়ী পাবেন ২০ হাজার ডলার।