বিটিআই গলফের শীর্ষে শামীম-রণজিৎ
বিটিআই আন্তর্জাতিক গলফের দ্বিতীয় দিন শেষে যৌথভাবে শীর্ষে আছেন দুই ভারতীয় শামীম খান এবং রণজিৎ সিং।
মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাবে দুজনই পারের চেয়ে ৮ শট কম খেলেন।
প্রথম দিন শেষে শীর্ষে থাকা বাংলাদেশের জামাল হোসেন মোল্লা পারের চেয়ে ৭ শট কম খেলে দ্বিতীয় স্থানে নেমে গেছেন।
পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ নাজিম ও সাইয়ুম।
