২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার আরেকটি শিরোপা

সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়ে চায়না ওপেন জিতেছেন সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

রোববারের ফাইনালে মেয়েদের এক নম্বর খেলোয়াড় সেরেনার জয় ৬-২, ৬-২ গেমে।

মৌসুমে যুক্তরাষ্ট্রের তারকা সেরেনার এটি দশম শিরোপা, আর ৭৩তম জয়।

পুরো ম্যাচে একবারই সেরেনার সার্ভিস ব্রেক করতে পেরেছে ইয়াঙ্কোভিচ। আর সেটা হলো দ্বিতীয় সেটের তৃতীয় গেমে। সার্ভ করার পরই সেরেনার চেহারায় প্রচন্ড ব্যথার ছাপ ফুটে ওঠে। তবে বড় কোনো সমস্যা অবশ্য হয়নি। উল্টো ঐ গেম শেষে ‘মেডিকেল টাইম আউট’ নেন অষ্টম বাছাই ইয়াঙ্কোভিচ।

ক্যারিয়ারের ৫৬তম শিরোপা জিততে পেরে দারুণ খুশি ৩২ বছর বয়সী সেরেনা। তিনি বলেন, “আমি উচ্ছ্বসিত। শুরুতে আমি ভাবতে পারিনি যে টুর্নামেন্টটা আমি জিততে পারবো। তাই আজ এখানে শিরোপা হাতে দাঁড়াতে পেরে সত্যিই আমি অনেক খুশি।”