২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচের পেনাল্টিতে পিএসজির জয়

মোনাকো ও পিএসজির মধ্যে ফরাসি লিগের প্রথমভাগের লড়াইটা দারুণ জমে উঠেছে। আজ এক দল জিতে এগিয়ে যায় তো পরদিন জিতে শিরোপা দৌড়ে ফেরে অন্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 09:36 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

ফরাসি লিগের শীর্ষে মোনাকো

রোববার অলিম্পিক মার্সেইয়ের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। আগেরদিন যথারীতি জিতেছিল মোনাকো।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ৩৪ মিনিটে ঘানার মিডফিল্ডার আন্দ্রে আইয়ুর গোলে কিন্তু পিছিয়ে পড়েছিল পিএসজি।

তবে বিরতির ঠিক আগে অতিথিদের সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ম্যাক্সওয়েল। ডাচ ডিফেন্ডার গ্রেগরি ফন দার ভিলের পাস থেকে গোলটি করেন তিনি।

আর ৬৬ মিনিটে সফল পেনাল্টিতে জয় নিশ্চিত করেন সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

এই জয়ের ফলে নয় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে পিএসজি। মোনাকোর পয়েন্টও সমান কিন্তু গোল গড়ে এগিয়ে আছে তারা। শনিবার তারা ২-১ গোলে হারায় সাতে ইচেনাকে।