২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গলফার সাগরের সাফল্য

পাকিস্তান অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত ইভেন্টের শিরোপা জিতেছেন মোহাম্মদ সাগর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার শেষ হওয়া এই প্রতিযোগিতায় পারের চেয়ে দুই শট বেশি খেলে সবাইকে পেছনে ফেলেন তিনি।

এর আগে সজীব আলীকে সঙ্গে নিয়ে দলগত বিভাগের শিরোপাও জিতেছিলেন সাগর।

বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়া শ্রীলঙ্কা, ইরান ও আফগানিস্তানের গলফাররা অংশ নেন এই প্রতিযোগিতায়।