২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আতলেতিকোর জয়ের নায়ক কস্তা

আগের ম্যাচে তার গোল রিয়াল মাদ্রিদের মাঠে ১৪ বছর পর জয় এনে দিয়েছিল আতলেতিকো মাদ্রিদকে। স্প্যানিশ লা লিগায় আবার আতলেতিকোর জয়ের নায়ক দিয়েগো কস্তা। তার দুই গোলে সেলতা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগে টানা অষ্টম জয় পেয়েছে আতলেতিকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 06:37 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

নেইমার, সানচেসের নৈপুণ্যে বার্সার রেকর্ড জয়
রোনালদো জাদুতে উদ্ধার রিয়ালের

ঘরের মাঠে ২৫ মিনিটের সময় এগিয়ে যেতে পারতো আতলেতিকো। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কস্তা।

বিরতির ঠিক আগে এই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি। ৪৩ মিনিটে স্বদেশের ডিফেন্ডার ফিলিপ লুইসের পাস থেকে আতলেতিকোকে এগিয়ে দেন স্পেনের নাগরিকত্ব পাওয়া কস্তা।

৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। মিডফিল্ডার গ্যাব্রিয়েল ফার্নান্দেজের পাস থেকে আতলেতিকোকে ২-০ গোলে এগিয়ে দেন কস্তা।

Image
সেলতা ভিগোর জালে দিয়েগো কস্তার প্রথম গোল।

সেলতা ভিগোর জালে দিয়েগো কস্তার প্রথম গোল।

১০ গোল নিয়ে কস্তাই এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ৭টি।

৭১ মিনিটে স্ট্রাইকার নলিতো ব্যবধান কমালেও সেলতা ভিগো সমতা ফেরাতে পারেনি।

৮টি করে ম্যাচ খেলে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও তৃতীয় আতলেতিকোর পয়েন্ট ২৪, তবে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সা।

নেইমার ও অ্যালেক্সিস সানচেসের নৈপুণ্যে শনিবার রাতে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা।

পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শনিবার লেভান্তের মাঠে শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ এক গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে তারা।

রোববার লা লিগার অন্য দুই ম্যাচে সেভিয়া ২-১ গোলে আলমেরিয়াকে ও গেতাফে ৩-১ গোলে রিয়াল বেতিসকে হারিয়েছে।

লা লিগার শীর্ষ চার দল:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোল পার্থক্য

পয়েন্ট

বার্সেলোনা

৮

৮

০

০

২২

২৪

আতলেতিকো মাদ্রিদ

৮

৮

০

০

১৫

২৪

রিয়াল মাদ্রিদ

৮

৬

১

১

৮

১৯

ভিয়ারিয়াল

৮

৫

২

১

৮

১৭