২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান ওপেনে সিদ্দিকুর তৃতীয়

তাইওয়ান ওপেন গলফে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর রহমান। তবে এককভাবে নয়, যুগ্মভাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলেন সিদ্দিকুর। যদিও প্রথম তিন রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেছিলেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলা বাংলাদেশের সেরা গলফারের স্কোর ২৯১।

সিদ্দিকুরের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন থাইল্যান্ডের আর্নল্ড ভংভানিজ।

পারের চেয়ে তিন শট কম খেলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড, আর এক শট বেশি খেলে রানার-আপ যুক্তরাষ্ট্রের স্যাম সাইর।

তাইওয়ানে তেমন বড় সাফল্য না পেলেও বাংলাদেশের প্রথম গলফার হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়ার অনন্য কীর্তিতে ভাস্বর সিদ্দিকুর। আগামী ২০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন গলফ ক্লাবে শুরু হবে বিশ্বকাপ।