২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে টপকে গেল ভিয়ারিয়াল

স্পেনের লা লিগায় গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদকে আপাতত ছাড়িয়ে গেছে ভিয়ারিয়াল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

ম্যাচের ৩০ মিনিটে ভিয়ালিয়ালকে এগিয়ে দেন ব্রুনো। বিরতির পর ব্যবধান আরো বাড়ান জিওভানি দস সান্তোস। ৮২ মিনিটে শেষ গোলটি করেন টমাস পিনা।

আট ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল এখন আছে বার্সেলোনা ও আতলেতিকোর পেছনেই। শীর্ষ স্থানের সঙ্গে থাকা এই দুই দলের সঙ্গে ভিয়ারিয়ালের পার্থক্য ৪ পয়েন্ট, আর দলটি রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে এক পয়েন্ট।

অবশ্য বেশি সময় ভিয়ারিয়ালে পেছনে থাকতে হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে। শনিবার রাতে লেভান্তের বিপক্ষে খেলছে তারা। এ দিন রিয়াল ভায়াদলিদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাও। আর রোববার সেলতা ভিগোর বিপক্ষে খেলতে নামছে আতলেতিকো মাদ্রিদ।

শুক্রবার রাতে অপর ম্যাচে মালাগা একমাত্র গোলে হেরে গেছে ওসাসুনার কাছে।