২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনে এনাম-শাপলার শিরোপা

সামার ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষ এককে মাহা স্পোর্টিং ক্লাবের এনাম আহমেদ এবং মহিলা এককে নিট কনসার্নের শাপলা খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার পল্টন উডেনফ্লোর জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এনাম ২-০ সেটে রকল্যান্ড ক্লাবের পরশকে এবং শাপলা একই ব্যবধানে নিজের দলের নাবিলা খাতুনকে হারিয়েছেন।

রকল্যান্ডের পরশ-মাশরাফি জুটিকে ২-০ সেটে হারিয়ে পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট ব্যাডমিন্টন আইডল ক্লাবের শ্যামল-খালেদ জুটি।

মহিলা দ্বৈতের শিরোপা নিট কনসার্নের শাপলা ও এলিনার। তারাও ২-০ সেটেই হারিয়েছেন নিজেদের দলের নাবিলা-আঁখি জুটিকে।