জাতীয় জুনিয়র কুস্তিতে মোস্তফা-রিমির সাফল্য
মঙ্গলবার পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা। প্রথম দিনে কিশোরগঞ্জ জেলার মোস্তফা মোহাম্মদ এবং নড়াইল জেলার রিমি সরকার সোনা জিতেছেন।
ছেলেদের ৯৬ কেজি ওজনশ্রেণিতে মোস্তফার পেছনে থেকে ঢাকা জেলার রাসেল মিয়া রুপা এবং রংপুর জেলার আক্তারুজ্জামান ব্রোঞ্জ পেয়েছেন।
মেয়েদের ৫৯ কেজি ওজনশ্রেণিতে রিমির পেছনে থেকে রাজশাহীর রুনা খাতুনের রুপা এবং চাপাইনবাবগঞ্জের আসমা খাতুনের ব্রোঞ্জ।
এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার।
