জাতীয় জুনিয়র কুস্তি শুরু হচ্ছে মঙ্গলবার
জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা শুরু হচ্ছে মঙ্গলবার। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরটি।
ছেলে ও মেয়ে দুই বিভাগে ১৪টি জেলা ক্রীড়া সংস্থার মোট ১৪০জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেবেন। খেলা হবে ১৬টি ওজন শ্রেনীতে।
মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার।
