ফরাসি লিগের শীর্ষেই রইলো মোনাকো
স্তাদে রাসের সঙ্গে ড্র করেও ফরাসি লিগের শীর্ষস্থান ধরে রেখেছে মোনাকো।
রোববার রাতে ম্যাচের চতুর্থ মিনিটেই অন্তোয়ান ডুভোওয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিক রাসে।
এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি স্বাগতিকদের। দর্শকদের হতাশ করে ১৩ মিনিটে জোরালো ফ্রি-কিকে সমতা ফেরান জোয়াও মোওতিনিয়ো।
এরপর দুই দল গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় কোনোটি থেকেই সাফল্য আসেনি।
এ মৌসুমে খেলোয়াড় কেনায় বিপুল অর্থ ব্যয় করা মোনাকোর পয়েন্ট আট ম্যাচে ১৮।
সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে দুই নম্বরে আছে পিএসজি। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি শনিবার ২-০ গোলে হারায় তুলুজকে।
