২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবায় পরাগের কাছে জিয়ার হার

জাতীয় দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে হারিয়ে দিয়েছেন ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 09:11 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে হেরে গিয়ে শীর্ষস্থান হারিয়েছেন জিয়া।

৬ পয়েন্ট করে নিয়ে মোহামেডানের জিয়া, দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।

একসেস গ্রুপের ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে হারিয়ে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল-রাকিব।