২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জুনিয়র সাঁতারে বিকেএসপির শ্রেষ্ঠত্ব

জাতীয় জুনিয়র সাঁতারে পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

৫৮টি সোনা, ৪৪টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ পেয়েছে বিকেএসপি। বাংলাদেশ আনসার ১৫টি সোনা, ১৯টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে।

ব্যক্তিগত লড়াইয়ে ১৩টি সোনা জিতে প্রতিযোগিতার সেরা সাঁতারু বিকেএসপির আরিফুল ইসলাম। বিকেএসপির জাহিদুল ইসলাম ও টিটু মিয়া ১১টি করে সোনা পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় এবং কুষ্টিয়ার সাগরখালি সুইমিং ক্লাবের মরিয়ম খাতুন ৮টি সোনা জিতে তৃতীয় হয়েছে।

রোববার মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব।