২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসের কষ্টের জয়

ইতালিয়ান সেরি-আ’য় কষ্টের জয় পেয়েছে জুভেন্টাস। রোববার তুরিনোকে ১-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:04 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে হাতে গোনা কয়েকটি আক্রমণ করলেও তার কোনোটাই সাফল্য এনে দিতে পারেনি জুভেন্টাসকে।

স্তাদিও অলিম্পিকো দি তুরিনোয় গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে জুভেন্টাসের মহামূল্যবান গোলটি ফরাসি মিডফিল্ডার পল পগবার। পোস্টের মাত্র দুই গজ দূর থেকে করা আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজের হেড বারে বাধা পেলে পগবার ফিরতি শট জালে জড়িয়ে যায়।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও মাঝমাঠ আর আক্রমণভাগের সমন্বয়হীনতায় এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সেরি-আ’র ২৯ বারের চ্যাম্পিয়নদের।

ছয় ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ম্যাচে তোরিনোর পয়েন্ট ৮।