বর্ষসেরা গলফার টাইগার উডস
আবারো পিজিএ ট্যুর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন টাইগার উডস। রেকর্ড একাদশ বারের মতো এই সম্মান অর্জন করে হেনরিক স্টেনসন, ফিল মিকেলসন, ম্যাট কুসার ও অ্যাডাম স্কটকে পেছনে ফেলেন এই মার্কিন।
এ বছর মোট ১৬টি টুর্নামেন্টে অংশ নিয়ে পাঁচটিতে শিরোপা জিতেছেন ৩৭ বছর বয়সী উডস। এ বছর পিজিএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর এই খেলোয়াড়।
তবে এ বছর কোনো 'মেজর' শিরোপা জিততে পারেননি দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি মেজরবিজয়ী এই তারকা। ২০০৭ সালে শেষ মেজর পিজিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।
পেশাদার গলফ সংস্থা বা পিজিএর সেরার স্বীকৃতি পেয়ে দারুণ খুশি উডস। তিনি বলেন, “বছর জুড়ে সময় দারুণ কেটেছে। তাছাড়া প্রতিদ্বন্দ্বীদের ভোটে সেরা হতে পারাটা অবিশ্বাস্য ভালো লাগার ব্যাপার।”
