২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবায় জিয়া শীর্ষে

জাতীয় দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 09:30 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে জিয়া বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে হারিয়েছেন।

দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল-রাকিব ও বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছেন।

সপ্তম রাউন্ডে সাগরকে হারিয়েছেন রাকিব।

পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। শনিবার একসেস গ্রুপের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে হারিয়েছেন তিনি।