জাতীয় জুনিয়র সাঁতারে আরো চারটি রেকর্ড
শনিবার জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও চারটি রেকর্ড হয়েছে। শুক্রবার উদ্বোধনী দিনেও চারটি রেকর্ড হয়েছিল।
১০০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির জাহিদুল ইসলাম, ২০০ মিটার ফ্রি-স্টাইলে কুষ্টিয়ার লালন শাহ সুইমিং ক্লাবের নয়ন আলী, ৫০ মিটার ফ্রি-স্টাইলে মেহেরপুর সুইমিং ক্লাবের রাশেদা খাতুন ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে কুষ্টিয়ার সাগরখালি সুইমিং ক্লাবের মরিয়ম খাতুন রেকর্ড গড়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আরিফুল ইসলাম একাই ৯টি সোনা জিতেছে। বিকেএসপির অন্য দুই সাঁতারু টিটু মিয়া ৮টি, জাহিদুল ইসলাম ৭টি, কুষ্টিয়ার নয়ন আলী ৪টি এবং মেহেরপুরের রাশেদা খাতুন ৪টি সোনা জিতেছে।
৪১টি সোনা, ২৯টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে বিকেএসপি। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ আনসারের সংগ্রহ ৯টি সোনা, ১৩টি রুপা ও ৯টি ব্রোঞ্জ।
