এশিয়া কাপ হকিতে ব্যর্থতার জন্য গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 Sep 2013, 09:11 PM
Updated :
23 Aug 2022, 06:59 PM
শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর হাতে এই প্রতিবেদন তুলে দেন কমিটির প্রধান কাউসার আলী।
তবে তদন্ত প্রতিবেদন শনিবার প্রকাশ করেনি হকি ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, “আমরা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। বাংলাদেশ দলের কোচ এবং ব্যবস্থাপকের প্রতিবেদন মিলিয়ে পর্যালোচনা করতে আরো কিছুদিন সময় লাগবে। ১০ বা ১১ অক্টোবর ফেডারেশনের সভায় এ ব্যাপারে আলোচনা করা হবে।”
আট দলের এশিয়া কাপে বাংলাদেশ সপ্তম হয়েছে। ষষ্ঠ হতে পারলে আগামী এশিয়া কাপে সরাসরি অংশ নেয়ার সুযোগ পেতো তারা।
২৯ থেকে ৩১ অক্টোবর হকির দলবদল হবে। এ প্রসঙ্গে এয়ার মার্শাল ইনামুল বারী বলেন, “নির্ধারিত সময়েই দলবদল হবে। আশা করি দলবদলে সব দল অংশ নেবে। আগামী সপ্তাহে সব দলের সঙ্গে আবার কথা বলবো আমি। আমরা প্রিমিয়ার হকি লিগ নভেম্বরের মধ্যে শুরু করতে চাই।”
“যত তাড়াতাড়ি দলবদল করে প্রিমিয়ার লিগ শুরু করতে পারবো, ততই আমাদের হকির জন্য তা মঙ্গল বয়ে আনবে। একজন আরেক জনের বিরুদ্ধে কথা বললে হকির জন্য ভালো হবে না।”
এশিয়া কাপ হকিতে ব্যর্থতার জন্য গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২১:১১, ২৮ সেপ্টেম্বর ২০১৩ | আপডেট: ১৮:৫৯, ২৩ আগস্ট ২০২২