২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেসের আগে সাইকেল চুরি

বড় বেকায়দায় পড়েছে ইতালিতে সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আসা রুশ দলটি। প্রতিযোগিতার আগের দিন চুরি হয়ে গেছে তাদের সবকটি সাইকেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার এই চুরির ঘটনা জানিয়ে দলটির অধিনায়ক আলেকসান্দ্রা কোলোভনেভ আফসোস করে টুইটারে লিখেছেন, “গত রাতে সবগুলো বাইক চুরি হয়ে গেছে…. তা উদ্ধারে পুলিশ কাজ করছে। কালকে আর রেস হচ্ছে না।”

২০০৭ ও ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপা জিতেছিলেন কোলোভনেভ।

আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। গত ফেব্রুয়ারিতেও ফ্রান্সে অনুষ্ঠিত মেডিটেরিয়ান ট্যুরে অংশ নিতে যাওয়া গার্মিন-শার্প দলের সবার বাইক চুরি গিয়েছিল।

রোববার ২৭২.৩ কিলোমিটারের ছেলেদের এলিট রোড রেস ইতালির লুক্কা থেকে শুরু হয়ে শেষ হবে ফ্লোরেন্সে।