২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জুনিয়র সাঁতারে চারটি রেকর্ড

শুক্রবার জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে চারটি জাতীয় রেকর্ড হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 09:41 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

মেয়েদের (১১-১২ বিভাগ) ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন, ছেলেদের (১১-১২ বিভাগ) একই ইভেন্টে বিকেএসপির হিমেল মিয়া, মেয়েদের (১৫-১৭ বিভাগ) ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কুষ্টিয়ার সাগরখালি সুইমিং ক্লাবের মরিয়ম খাতুন এবং মেয়েদের (১০ বছর) ৫০ মিটার ব্যাক স্ট্রোকে মেহেরপুর সুইমিং ক্লাবের রাশেদা খাতুন রেকর্ড গড়ে সোনা জিতেছে।

প্রথম দিনে প্রাধান্য ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)। ২১টি সোনা, ১৫টি রুপা ও ১২টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে তারা।

আনসার ৫টি সোনা, ৭টি রুপা ও ৪টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং কুষ্টিয়ার লালনশাহ সুইমিং ক্লাব দুটি সোনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব।