ফরিদপুরে প্রীতি ম্যাচে শেখ জামালের জয়
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের সংস্কার উপলক্ষে আয়োজিত এক প্রীতি ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়েছে।
দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটে শেখ জামালের জয়সূচক গোলদাতা রানা।
এর আগে সংস্কারের পর নতুনভাবে সেজে ওঠা স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, ফরিদপুর জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম আহসান তুহিন।
