ইসকোর প্রশংসায় জিদান
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের বিশ্বাস, রিয়াল মাদ্রিদের নবাগত ফরোয়ার্ড ইসকো একদিন তার মানের ফুটবলার হতে পারবেন। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন এ কথা।
এবারের গ্রীষ্মকালীন দলবদলে তিন কোটি ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে স্পেনের আরেক ক্লাব মালাগা থেকে রিয়ালে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী ইসকো।
দৃষ্টিনন্দন খেলা দিয়ে অল্প সময়ের মধ্যে সমর্থকদের মনও জয় করে নিয়েছেন তিনি। লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে তার গোল চারটি, যা ক্রিস্টিয়ানো রোনালদোর সমান। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে রিয়ালের ৬-১ গোলের বিশাল জয়েও একটি গোল ছিল ইসকোর।
