নজর কাড়লো নেইমার ও মেসি জুনিয়র
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সেলোনার মেসি ও নেইমার দু'জনেই গোল পাওয়ায় সমর্থকরা বেজায় খুশি। অবশ্য ম্যাচ শুরুর আগেই এই দুই তারকা ক্যাম্প নউতে আনন্দের ঢেউ তোলেন যার যার শিশু পুত্রকে মাঠে এনে।
দুই তারকাই ছেলেকে কোলে তুলে ছবির জন্য 'পোজ' দেন। শিশু দুটির গায়ে ছিল বার্সেলোনার জার্সি। ম্যাচ শেষে তাদের ছবি ফেইসবুকেও পোস্ট করেন মেসি ও নেইমার।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে ছেলেদের কোলে নিয়ে ছবি তোলেন মেসি ও নেইমার
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে ছেলেদের মাঠে এনে ক্যাম্প নউতে আনন্দের ঢেউ তোলেন মেসি ও নেইমার।
মেসির কোলে ছেলে থিয়েগো মেসি
চারবারের বিশ্বসেরা ফুটবলার মেসি মাঠে ছেলে থিয়েগো মেসিকে নিয়ে আসার মুহূর্তটাকে উল্লেখ করেছেন তার 'জীবনের অন্যতম সেরা একটি ঘটনা' হিসেবে।
নেইমার তার ফেইসবুক পেইজেও ছেলে লুকা দা সিলভা সান্তোসকে কোলে নিয়ে রাখার ছবি দিয়েছেন।
১৯ বছর বয়সে ২০১১ সালে অগাস্টে বাবা হন নেইমার। সন্তানের মায়ের নাম প্রকাশ করা হয়নি, তার সঙ্গে আর এখন সম্পর্ক নেই নেইমারের।
স্পেনের লা লিগায় বার্সেলোনার জয়যাত্রায় বড় ভূমিকা রেখে চললেও গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার। এই ম্যাচে প্রথম গোল পেলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। যথারীতি গোল করেছেন মেসিও। দুই তারকার যুগলবন্দিতে ‘ক্ষুরধার’ বার্সা ৪-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
