২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুমার সঙ্গে বোল্টের নতুন চুক্তি

পুমার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। নতুন চুক্তিতে ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত বোল্টের স্পন্সর থাকবে পুমা। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একথা জানানো হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

ক্রীড়া সামগ্রী ও পোশাক প্রস্তুতকারী জনপ্রিয় জার্মান প্রতিষ্ঠান পুমার সঙ্গে ২০০৩ সাল থেকে জড়িয়ে আছেন অলিম্পিকে মোট ছয়টি সোনা জয়ী বোল্ট।

পুমার সঙ্গে চুক্তি বাড়ানো প্রসঙ্গে বোল্ট বলেন, “পুমা পরিবারের সদস্য হয়ে সবসময়ই আমি আনন্দ পেয়েছি। ওদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আর আগামী কয়েক বছর তাদের হয়ে কাজ করতে পারবো ভেবে আমি দারুণ উচ্ছ্বসিত।”

২০১৬ সালের ব্রাজিলের রিও ডি জেনিরোতে হবে অলিম্পিকের আগামী আসর। মাসখানেক আগে ব্রাজিলের অলিম্পিক শেষেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বোল্ট। তবে সম্প্রতি জানিয়েছেন, আরো এক বছর ট্র্যাকে থাকতে পারেন তিনি।