২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবার শীর্ষে শফিক

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে গোল্ডেন চেস ক্লাবের শফিক আহমেদ ৩ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 09:31 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত খেলায় শফিক তিতাস ক্লাবের জামাল আহমেদকে হারিয়েছেন।

মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব এবং বাংলাদেশ আনসারের মিনহাজউদ্দিন আহমেদ সাগর আড়াই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

তৃতীয় রাউন্ড শেষে জিয়া ঢাকা সিটির মোহাম্মদ হাফিজুল ইসলাম চপলকে, রাকিব একসেস গ্রুপের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে এবং সাগর একসেস গ্রুপের আবু সুফিয়ান শাকিলকে হারিয়েছেন।

এদিন মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করেছেন দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে।