ফুটবলে দলবদলের সময় বাড়লো
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদলের সময় বাড়িয়েছে পেশাদার ফুটবল লিগ কমিটি।
সোমবার বাফুফে ভবনে লিগ কমিটির সভায় দলবদলের সময় ৩ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, দলবদলের সময় ২০ অক্টোবর থেকে বাড়িয়ে ২৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
২৬ অগাস্ট শুরু হয় ফুটবলারদের দলবদল।
এদিকে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের বাইরে এবার একটি নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। নতুন টুর্নামেন্টের নাম হচ্ছে ‘চ্যাম্পিয়ন্স কাপ’। ৬ টি দল নিয়ে নতুন এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেয় বাফুফে।
আর চ্যাম্পিয়নশিপ লিগে তিন রাউন্ডে খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে প্রথম বিভাগ লিগ থেকে এবার চ্যাম্পিয়নশিপ লিগে উঠেছে বাড্ডা জাগরনী সংসদ ও যাত্রবাড়ী ক্রীড়া চক্র। আর চ্যাম্পিনশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠেছে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্রীড়া চক্র।
