২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবায় নিয়াজ ও জিয়ার ড্র

জাতীয় দাবার উদ্বোধনী দিনেই ড্র করেছেন দুই গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 09:23 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন নিয়াজ খন্দকার আমিনুল ইসলামের সঙ্গে এবং রানার-আপ জিয়া আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগরের সঙ্গে ড্র করেন।

দেশের অন্য দুই গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব অবশ্য জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করেছেন। রাকিব মেহেদী হাসান পরাগকে এবং রাজীব জামাল হোসেনকে হারিয়েছেন।

প্রথম দিনে জিতেছেন ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী এবং শফিক আহমেদও। আর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেছেন।

এবারের জাতীয় দাবায় রাউন্ড রবিন-লিগ পদ্ধতিতে ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। এদের মধ্যে চার জন গ্র্যান্ড মাস্টার এবং দুজন আন্তর্জাতিক মাস্টার।