মাইকেল জ্যাকসনের মূর্তি ফিরিয়ে দিচ্ছে ফুলহ্যাম
ফুলহ্যামের মালিকানা বদল হওয়ায় স্থান পরিবর্তন হচ্ছে জনপ্রিয় পপ তারকা মাইকেল জ্যাকসনের মূর্তির।
আগের মালিক মোহাম্মদ আল ফায়েদের কাছে মুর্তিটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফুলহ্যাম কর্তৃপক্ষ।
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী শহীদ খানের কাছে ১৫ কোটি পাউন্ডের বিনিময়ে ফুলহ্যাম ক্লাব বিক্রি করেন ফায়েদ।
২০১১ সালে ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজের হ্যামারস্মিথ স্ট্যান্ডের পেছনে মাইকেল জ্যাকসনের মূর্তিটি স্থাপন করা হয়। ক্লাবের সে সময়ের মালিক আল ফায়েদের সিদ্ধান্ত ফুলহ্যামের অনেক সমর্থক মেনে নিতে পারেননি।
আল ফায়েদ অবশ্য যুক্তি দিয়েছিলেন, জ্যাকসন ফুলহ্যামের বড় ভক্ত।
আল ফায়েদ ১৯৯৭ সালে প্যারিসে প্রিন্সেস ডায়ানার সঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দোদি ফায়েদের বাবা।
