২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে জাতীয় দাবা

শনিবার থেকে শুরু হচ্ছে ৩৯তম জাতীয় দাবা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে এই প্রতিযোগিতা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

দেশের চার গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব খেললেও অন্য গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার এবারের জাতীয় দাবায় অংশ নিচ্ছেন না।

বাছাই পর্ব পেরিয়ে আসা দুই আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর ও আবু সুফিয়ান শাকিল, পাঁচ ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, খন্দকার আমিনুল ইসলাম, দেবরাজ চ্যাটার্জী, মোহাম্মদ জাবেদ ও মেহেদী হাসান পরাগ এবং শফিক আহমেদ, মোহাম্মদ জামালউদ্দিন ও রিফাতের পরিবর্তে সুযোগ পাওয়া হাফিজুল ইসলাম চপলকে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে চার গ্র্যান্ড মাস্টারের সঙ্গে লড়তে হবে।