এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ নেই
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর থেকে কিরগিজস্তানে এই প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, নেপালে সাফ ফুটবলে ব্যর্থতার পর সার্বিক পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় অনূর্ধ্ব-১৬ দলকে এই প্রতিযোগিতায় না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বাদল রায়ের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
