ইন্দোনেশিয়ার পালেম্বাংয়ে ইসলামিক সলিডারিটি গেমসে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ দল।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
19 Sep 2013, 09:23 PM
Updated :
11 Jul 2022, 12:28 PM
২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় আর্চারি, তায়কোয়ান্দো ও ভারোত্তোলনে অংশ নেবে বাংলাদেশ।
প্রতিযোগিতায় অংশ নিতে ১৬ সদস্যের বাংলাদেশ দল শুক্রবার রওনা হবে। ১৬ জনের মধ্যে ৭ জনই অবশ্য কর্মকর্তা।
বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন, “আমাদের ভারোত্তোলকদের পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। তারা আগের চেয়ে বেশি ওজন তুলতে পারছে। নিয়মিত অনুশীলনই উন্নতির কারণ।”
ভারোত্তোলক শাহরিয়া সুলতানা সূচি বলেন, “ইসলামিক সলিডারিটি গেমসের ভারোত্তোলনে এবারই প্রথম মেয়েরা অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। শুনেছি খুব কম দেশের মেয়েরা ভারোত্তোলনে অংশ নেবে। আশা করি দেশের জন্য ভালো ফল বয়ে আনতে পারবো।”
আর্চারিতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা লন্ডন অলিম্পিকে অংশ নেয়া ইমদাদুল হক মিলন। তিনি প্রথম বারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা বহন করবেন।
চার বছর আগে ইন্দোনেশিয়ারই বালিতে অনুষ্ঠিত যুব অলিম্পিকে সোনা জয়ী মিলন বলেন, “প্রথম বারের মতো কোনো গেমসে বাংলাদেশের পতাকা বহন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। ইন্দোনেশিয়াতেই আমি যুব অলিম্পিকে সোনা জিতে বিশ্বের এক নম্বর যুব আর্চার হয়েছিলাম। আশা করি এবারো দেশকে সাফল্য এনে দিতে পারবো।”
বাংলাদেশ দল:
আর্চারি: ইমদাদুল হক মিলন, রাম কৃষ্ণ সাহা ও সাদেকুল ইসলাম।
তায়কোয়ান্দো: শ্রাবণী বিশ্বাস ও শাহনাজ খাতুন।
ভারোত্তোলন: শাহরিয়া সুলতানা সূচি, ফাহিমা আক্তার, মোল্লা সাবিরা ও মোস্তাইন বিল্লা।
ইন্দোনেশিয়ার পালেম্বাংয়ে ইসলামিক সলিডারিটি গেমসে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ দল।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২১:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৩ | আপডেট: ১২:২৮, ১১ জুলাই ২০২২