রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের দারুণ সূচনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জয়ের মিশন দারুণভাবে শুরু করলো রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে তুরস্কের গ্যালাতাসারাইকে তাদেরই মাঠে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউরোপের সবচেয়ে সফল দলটি।
রোনালদোর হ্যাটট্রিক ছাড়াও 'বি' গ্রুপের এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে করিম বেনজেমা দুটি ও মিডফিল্ডার ইসকো একটি গোল করেছেন।
প্রতিপক্ষের মাঠ তুর্ক টেলিকম অ্যারেনায় ৩৩ মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার আনহেল ডি মারিয়ার পাস থেকে দারুণ এক গোলে রিয়ালকে এগিয়ে নেন ২১ বছর বয়সী স্পেনের ইসকো। এ গোলের পর রিয়ালের আক্রমণের ধারও বেড়ে যায়। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি।
৮১ মিনিটে ব্যাক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার।
এর মাঝে তিন মিনিটের ব্যবধানে প্রথম দু'টি গোল করেন রোনালদো। ৬৩ মিনিটে ডি মারিয়ার ক্রসের পর ইসকোর হেড থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন পর্তুগাল তারকা।
৬৬ মিনিটে গ্যারেথ বেলের ফ্রি-কিক থেকে রামোসের জোরালো হেড গ্যালাতাসারাইয়ের উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিলেও তা থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো।
৮৪ মিনিটে স্বাগতিকদের পক্ষে সান্তনাসূচক একমাত্র গোলটি করেন উমুত বুলুত।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলকে শুরুর একাদশে রাখেননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ওয়েলস ফরোয়ার্ডকে ম্যাচের ৬৪ মিনিটে মাঠে নামান তিনি।
এ বছরের শুরুতে রিয়ালের ম্যাচেই আরেক সতীর্থ আলভারো আরবেলোয়ার কিক দুর্ঘটনাবশত ক্যাসিয়াসের হাতে লাগলে তার হাত ভেঙ্গে যায়। তারপর থেকেই দলে জায়গা হারান জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক।
'বি' গ্রুপের আরেক শক্তিশালী দল জুভেন্টাস ভক্তদের হতাশই করেছে। ডেনমার্কের দল কোপেনহ্যাগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
