ক্রোয়েশিয়ার টেনিস তারকা চিলিচ নিষিদ্ধ
নিষিদ্ধ উপাদান নিকেথামাইড গ্রহণ করায় ক্রোয়েশিয়ার টেনিস খেলোয়াড় মারিন চিলিচকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৪ নম্বর চিলিচের কাছ থেকে মিউনিখে গত এপ্রিলে নেয়া মুত্র নমুনায় নিষিদ্ধ এই গ্লুকোজ উপাদানটি পাওয়া যায়।
গত উইম্বলডন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া ২৪ বছর বয়স্ক চিলিচ জানিয়েছেন, তিনি ক্রীড়া আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন।
এই নিষেধাজ্ঞা ধরা হয়েছে ১ মে থেকে, তাই আগামী ১ ফেব্রুয়ারি টেনিসে ফিরতে পারবেন চিলিচ।
ক্রোয়েশিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী খেলোয়াড় চিলিচ দাবি করেন, তার দলের এক সদস্যের আনা কোরামাইন গ্রুকোজ ট্যাবলেটে যে নিষিদ্ধ উপাদানটি ছিল তা তিনি জানতেন না।
এক বিবৃতিতে তিনি বলেন, "আমি জোর দিয়ে বলতে চাই যে, আমি জীবনে কখনই জেনেশুনে বা ইচ্ছে করে কোনো নিষিদ্ধ উপাদান গ্রহণ করিনি। আমি খেলায় পারফরমেন্স-বর্ধক যেকোনো উপাদান গ্রহণের বিরোধী।"
অস্ট্রেলিয়া ওপেনের সাবেক সেমি-ফাইনালিস্ট চিলিচ গত ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ডে হেরে যান। এ বছরের কুইন্স কাপের ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারের কাছে হেরে যান তিনি।
