২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা থেকে বিশ্বকাপের প্লে-অফের ড্র

বিশ্বকাপে ওঠার লক্ষ্য পূরণের শেষ ধাপের লড়াইয়ে নামতে যাচ্ছে আফ্রিকা অঞ্চলের সেরা ১০টি দেশ। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া দলগুলো এখন খেলবে দুই লেগের প্লে-অফ, যার ড্র হয়েছে সোমবার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 07:15 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

মিশরের রাজধানী কায়রোয় অবস্থিত আফ্রিকান ফুটবল সংস্থার (সিএএফ) প্রধান কার্যালয়ে হয়ে এই ড্রর আয়োজন করা হয়।

প্লে-অফে মহাদেশের অন্যতম দুই শক্তিশালী দল আইভরি কোস্ট ও সেনেগাল খেলবে একে অপরের বিপক্ষে। এছাড়া মুখোমুখি হবে ইথিওপিয়া ও নাইজেরিয়া, তিউনিশিয়া ও ক্যামেরুন, ঘানা ও মিশর এবং বুর্কিনা ফাসো ও আলজেরিয়া।

হোম-অ্যাওয়ে ভিত্তিতে লড়াইয়ের প্রথম লেগ হবে ১১-১৫ অক্টোবর আর ফিরতি লেগ হবে ১৫-১৯ নভেম্বর।

গ্রুপ পর্বের লড়াইয়ে ‘বি’ গ্রুপ থেকে প্রথমে কেপ ভার্দে উন্নীত হলেও পরবর্তীতে নিয়ম ভঙ্গের দায়ে দলটি প্লে-অফ খেলার যোগ্যতা হারায়। তিউনিশিয়ার বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা এক ফুটবলারকে খেলানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঐ ম্যাচে ২-০ গোলে জিতেছিল কেপ ভার্দে।

পরে শাস্তি হিসেবে ঐ ম্যাচে তিউনিশিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সেই সুবাদে প্লে-অফ পর্বে উঠে আসে তিউনিশিয়া।