লিগ ওয়ানের শীর্ষে পিএসজি
ব্রাজিলের লুকাস মউরার গোলে বোর্দোকে হারিয়ে ফ্রান্সের লিগ ওয়ানের শীর্ষস্থানে পৌঁছেছে পিএসজি।
পিএসজির হয়ে সাও পাওলো থেকে আসা এই মিডফিল্ডারের এটাই প্রথম গোল।
প্রথমার্ধে জ্লাতান ইব্রাহিমোভিচের পাস থেকে ব্লেস মাতুইদির গোলে এগিয়ে যায় লরেন্স ব্লাঙ্কের দল। দ্বিতীয়ার্ধে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন লুকাস।
ম্যাচের শেষ দিকে উরুগুয়ের স্ট্রাইকার এদিলসন কাভানি বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে আরো গোল পেত পিএসজি।
এই জয়ে পাঁচ ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে গেল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলা শিরোপা প্রত্যাশী মোনাকো রোববার খেলবে লরিঅ্যানের সঙ্গে।
