ডেভিস কাপে আবারও ব্যর্থ বাংলাদেশ
টেনিসের দলগত টুর্নামেন্ট ডেভিস কাপে পরবর্তী ধাপে উঠতে পারলো না বাংলাদেশ।
এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চারের পুল ‘এ’তে নিজেদের শেষ লড়াইয়ে বাহরাইনের কাছে ২-১ ব্যবধানে হেরে সর্বনিম্ন ধাপ গ্রুপ চারেই থেকে গেল বাংলাদেশ।
গতবার গ্রুপ তিন থেকে অবনমিত হয়ে এবার গ্রুপ চারে খেলেছে বাংলাদেশ।
বাহরাইনের বিপক্ষে প্রথম এককে আহমেদ আব্দুল্লাহ কায়েদের কাছে ৬-২, ৬-১ গেমে মোহাম্মদ আনোয়ার হোসেন হেরে গেলেও দ্বিতীয় এককে হাসান আব্দুল নবীকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে বাংলাদেশকে সমতায় ফেরান দেশের সেরা খেলোয়াড় অমল রায়।
প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইরাককে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে যায়।
গ্রুপ চার -এর দশটি দল দু'টি পুলে ভাগ হয়ে খেলে। প্রতি পুলের শীর্ষ দল অন্য পুলের রানার্সআপের সঙ্গে খেলবে। এই দুই ম্যাচের বিজয়ী দল উন্নীত হবে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের গ্রুপ তিনে।
